1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার স্বীকারোক্তিতে সাতক্ষীরার গডফাদার,অস্ত্র ও মাদক কারবারি ছাত্রলীগ নেতা নাসিরের নাম বেরিয়ে এলেও গ্রেপ্তার করেনি পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার স্বীকারোক্তিতে সাতক্ষীরার গডফাদার,অস্ত্র ও মাদক কারবারি ছাত্রলীগ নেতা নাসিরের নাম বেরিয়ে এলেও গ্রেপ্তার করেনি পুলিশ

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি
অস্ত্র ও মাদকসহ আটক প্রায় দু,ডজন মামলার বহুল আলোচিত আসামি কুখ্যাত ডাকাত ইয়ার আলী ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারার স্বীকারোক্তিতে সাতক্ষীরার কালীগঞ্জের গডফাদার, অস্ত্র ও মাদক কারবারি পুলিশের সোর্স খ্যাত নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা নাসিরের নাম বেরিয়ে এলেও ১ মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেফতার এড়িয়ে পুলিশকে লাল কার্ড দেখিয়ে নিষিদ্ধ সংগঠন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং তার ২য় স্ত্রী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমিরা সুলতানা পাখি প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। প্রায় এক যুগ ধরে রাজনৈতিক প্রভাব, পরিচয়ে পুলিশের ক্যাশিয়ার খ্যাত সখ্যতা গড়ে তুলে জেলা জুড়ে অস্ত্র ও মাদক ব্যবসা ছাড়াও অস্ত্র ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে আসলেও হতে হয়নি গ্রেফতার ও কোন মামলার সম্মুখীন। যে কারণে জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও বহাল তবিয়াদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতা নাসির-আজমিরা সুলতানা পাখি দম্পতি সম্প্রতি সময়ে অস্ত্র ও মাদক কারবার চালিয়ে গেলেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এই দম্পতির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, বিভাগীয় পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারের নিকট একাধিক লিখিত অভিযোগ থাকলেও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গ্রেফতার বা কোন ব্যবস্থা না নেওয়ায় রাজনৈতিক, ও সচেতন মহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বদলি সহ নানান আলোচনা সমালোচনার ঝড় বয়ে আসছে। ছাত্রলীগ নেতা নাসিরের নিকট থেকে অস্ত্রকেনা এবং ভাড়া নিয়ে উপজেলা জুড়ে বিভিন্ন ডাকাত ,ছিনতাইকারী, সন্ত্রাসীরা একের পর এক চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, ডাকাতি সহ হত্যার মত ঘটনা একের পর এক ঘটিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশের টনক নড়েনি। সচেতন মহলের দাবি গ্রেফতারকৃত কোন আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে আসা কারো নাম মামলার অভিযোগ পত্র থেকে বাদ না দিতে উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন। ২০১৯ সালে মহামান্য হাইকোর্টের তৎকালীন বিচারপতি এনায়েতুর রহিম একটি ফৌজদারী মামলার আদেশে বলেন কোন মামলার তদন্ত পর্যায়ে ফৌজদারি কার্যবিধির যথার্থতা বিশেষজ্ঞ তার বিচার করার কোন ক্ষমতা তদন্ত কর্মকর্তার নেই। এটা যেভাবে আছে সেভাবেই তদন্ত কর্মকর্তাকে বিবেচনায় নিতে হবে। জবানবন্দীর সত্যতা যথার্থতা স্বতঃস্ফূর্ততা যাচাই এবং মূল্যায়ন করা বিচারকের দায়িত্ব। হাইকোর্টের দেওয়া আদেশ তদন্ত কর্মকর্তাকে অনুসরণ করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। অথচ মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন মহামান্য উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আসামি গ্রেফতারের ব্যাপারে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান বিষয়টি নিয়ে যাচাই-বাছাই তদন্ত চলছে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ( কালিগঞ্জ সার্কেল) রাজিব হোসেন বিষয়টি তদারকি করছেন। তবে এর মধ্যে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বদলি হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে মিটিং এ আছেন পরে জেনে কথা বলবেন বলে জানান। থানার একজন অফিসার্স ইনচার্জের এমন বক্তব্যই উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। এ যেন ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি, এমনই অবস্থা বিরাজ করছে। উপজেলা জুড়ে মাদক বিস্তার ও আইনশৃঙ্খলার অবনতি এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দিন মোঃ জিহাদের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশকে সাথে নিয়ে গত ২৭ মার্চ রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে যৌথ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে প্রায় দু’ডজন মামলার আসামি কুখ্যাত ডাকাত ইয়ার আলী তার ভাই বাহার আলী, রেজাউল ইসলাম ও আলমগীর নামে ৪ জনকে আটক করা হয়। ওই সময় তাদের নিকট থেকে ১টি নাইন এম,এম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ওয়াকি টকি সেট এবং ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় খুলনা র‍্যাব-৬ এর উপ পরিচালক নায়েব সুবেদার (বিজিবি) মনসুর আলী বাদী হয়ে ২৮ মার্চ কালিগঞ্জ থানায় ডাকাত ইয়ার আলীর নামে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(A)/১৯(F) অবৈধ অস্ত্র গুলি ম্যাগাজিন রাখার অপরাধে অস্ত্র আইনে ১ টি মামলা করে। কালিগঞ্জ থানার মামলা নং ২৩, যার জিআর নং ৫৮/২৬ । মামলার তদন্তকারি কর্মকর্তা হিসাবে উপ-পরিদর্শক সরোয়ার হাসানকে দায়িত্ব দেওয়া হয়। অন্য আরেকটি পৃথক মাদক মামলায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন বাদী হয়ে শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের পুত্র ডাকাত তরফদার, বেনাদোনা গ্রামের মাহমুদ আলী বিশ্বাসের পুত্র মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ওরফে উজ্জ্বল এবং সোতা গ্রামের ভোনা মিয়ার পুত্র আবুবক্কারকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬( ১ )সারণির ১০( ক) ৪১ ধারায় আরও একটি মামলা দায়ের করে। কালিগঞ্জ থানার মামলা নং ২৪। জিআর ৫৯/২৬ । মামলা দায়েরের ঐ দিনেই জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক সরোয়ার হোসেন ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে পাঠান। আদালতের বিজ্ঞ বিচারক অর্পিতা আক্তার দীর্ঘ শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ প্রেক্ষিতে গত ৭ এপ্রিল বিচারক সফিকুল ইসলামের আদালতের খাস কামরায় আসামিরা স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। উক্ত স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আব্দুল জব্বার তরফদারের পুত্র প্রায় ২ ডজন মামলার আসামি ডাকাত ইয়ার আলী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park