1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতের গণসংযোগ।। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতের গণসংযোগ।।

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ পালনে পৌরশহরে গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বৈকাল ৩টায় পৌর জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ ও সেক্রেটারি বাবুল আহমেদ, পৌর আমীর মাওলানার রফিকুল ইসলাম, ৬নং ইউনিয়ন সভাপতি হোসেন আলীসহ পীরগঞ্জ পৌর শাখার নেতাকর্মীগণ।

উপজেলা আমীর বাবলুর রশিদ বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দুঃশাসনের রোষানলে পড়ে তারা ব্যাপক নির্যাতনের শিকার হন। এতে তাদের দলীয় নেতাকর্মী শহীদ হওয়া সহ অনেককে পঙ্গুত্ববরণ করতে হয়। সাথে সাথে তাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষের কাছে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে তারা। তাই এখন প্রকাশ্যে এসে সাধারণ মানুষের দোরগোড়ায় সামাজিক ও মানবিক সহযোগিতাসহ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য যে, কুরআনের আইন বাস্তবায়ন সেই দাওয়াত-ই দিচ্ছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park