1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোধন

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

শাহিন আলম টেকনাফ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিডব্লিউবি (Vulnerable Women Beneficiary) কর্মসূচি ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপানির ছড়া বাজারে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সদস্য রানু আক্তার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিক উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি জিয়াউর রহমান জিহাদ এসময় বরাদ্দকৃত ৭৫০টি কার্ড নিজ হাতে উপকারভোগীদের মাঝে বিতরণ করেন। তিনি বলেন— দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের বরাদ্দকৃত ভিডব্লিউবি কার্ড দেশের অন্যান্য স্থানের মতো টেকনাফ সদর ইউনিয়নেও সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। এখানে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি

সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে অনলাইনে তৈরি কার্ডগুলো উপকারভোগীদের মাঝে দেওয়া হচ্ছে। যারা এখনো কার্ড পাননি, তাদেরকেও পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ কর্মসূচির আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park