1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ২ সদস্য গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ২ সদস্য গ্রেপ্তার

শাহিন আলম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

শাহিন আলম টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ২ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে গত ০৭/১০/২০২৪ইং তারিখ বেলা অনুমান০৯.২০ ঘটিকার সময় আবু সিদ্দিক (২১), পিতা-মোঃ হোছন, মাতা-নুর জাহান, সাং-পরানিয়া পাড়া, পিএম খালী, ৪নং ওয়ার্ড, পিএম খালী ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার পেশায় একজন সিএনজি ড্রাইভার। ভিকটিম সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে
আসছে।

ভিকটিম কক্সবাজার সদর থানাধীন পিএম খালী ইউপিস্থ বাংলা বাজার এলাকায় যাত্রীর উদ্দেশ্যে অবস্থান করেন। তখন বিবাদী ১। সাহাব উদ্দিন (২৬), পিতা-কালা মিয়া, মাতা-মঞ্জুরা বেগম, ২। ইয়াছিন আরাফাত (৩২), পিতা-মৃত আমির হোসেন সওদাগর, মাতা-আলিয়া খাতুন, উভয় সাং-ছনখোলা, পিএমখালী, পশ্চিম পাড়া, ১নং ওয়ার্ড, পিএম খালী ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদ্বয় যাত্রী হিসেবে আসিয়া টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ মোচনী পাড়া সাকিনে মোচনী সিএনজি স্টেশন আসবে বলিয়া সিএনজি ভাড়া করে। পরবর্তীতে ভিকটিমের গাড়িতে যাত্রী বেশে উঠা বিবাদীদ্বয়কে নিয়ে মোচনী সিএনজি স্টেশন পৌঁছাইলে উক্ত বিবাদীদ্বয় ভিকটিমকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ মোচনী পাড়া সাকিনে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের সামনে নামিয়ে দিতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে উক্ত বিবাদীদ্বয়কে মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের সামনে পূর্ব পরিকল্পিতভাবে ১০/১২ জন অপহরণকারী সদস্য অবস্থান করেছিল । ভিকটিম উক্ত স্থানে পৌঁছামাত্র এজাহার নামীয় বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীরা ভিকটিমকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ভিকটিমকে অস্ত্রের মূখে ভয় দেখিয়ে তাহার মূখ চেপে ধরে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে নিয়ে আটক করে রাখে এবং তাকে মারধর করে তার পরিবারের নিকট ফোন দিতে বলে। একপর্যায়ে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ০১৮২৯-৩৫১৩৩৪ হইতে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৩৩-০৫৬০৯৯ তে ফোন করে এবং মুক্তিপণ বাবদ ৬,০০,০০০/- টাকা দাবী করে। ভিকটিমের বাবা মুক্তিপণের টাকা দিতে পারবে না বলিয়া জানালে ভিটিকমকে প্রাণে মেরে ফেলবে বলিয়া হুমকি ধমকি প্রদান করতে থাকে। পরবর্তীতে ভিকটিমের বাবা কোনো উপায়ন্তর না পেয়ে টেকনাফ মডেল থানায় উপস্থিত হয়ে থানা পুলিশকে তাহার ছেলের অপহরণের বিষয়টি অবগত করে।

পরবর্তীতে জনাব মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেন। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের বর্তমান অবস্থান শনাক্ত করে পুলিশের অভিযানিক টিম ০৮/১০/২০২৪ইং তারিখ রাত অনুমান ০৪.১০ ঘটিকার সময় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ মোচনী পাড়া সাকিনে নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে উপস্থিত হইলে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উপরোক্ত বিবাদীগণ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামি *১। মোঃ তারেক হোসেন (২৮), পিতা-আব্দুল খায়ের, মাতা-তৈয়বা খাতুন, ২। সাহাব উদ্দিন (২৬), পিতা-কালা মিয়া, মাতা-মঞ্জুরা বেগম, উভয় সাং-ছনখোলা, পিএমখালী, পশ্চিম পাড়া, ১নং ওয়ার্ড, পিএম খালী ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদ্বয়* কে আটক করিয়া ভিকটিম আবু সিদ্দিক (২১)কে উদ্ধার করেন। পরবর্তীতে ভিকটিম থানায় হাজির হইয়া আটককৃত এজাহার নামীয় ১। মোঃ তারেক হোসেন (২৮) এবং ২। সাহাব উদ্দিন (২৬), এবং ২। ইয়াছিন আরাফাত (৩২), পিতা-মৃত আমির হোসেন সওদাগর, মাতা-আলিয়া খাতুন, সর্বসাং-ছনখোলা, পিএমখালী, পশ্চিম পাড়া, ১নং ওয়ার্ড, পিএম খালী ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ৪। হাবিবুর রহমান হাবিব (১৯), পিতা-আবুল কাশেম, মাতা-ফাতেমা, সাং-এমআরসি-৬৩৬৬, হাউস নং-১, ব্লক-ডি, মাঝি-জাহিদ হোসেন, নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে *টেকনাফ মডেল থানার মামলা নং-২১/৫৪২, তাং-০৮/১০/২০২৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড* রুজু করা হয়। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park