1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে ২ বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

টেকনাফে ২ বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সাঁড়াশি অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০ ও ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এসআর খাল ও পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে টেকনাফ ও আশপাশের এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচার সংক্রান্ত উদ্বেগজনক সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় ২ বিজিবি। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম ও সীমান্ত নজরদারি জোরদার করা হয় এবং মোতায়েন পরিকল্পনায় পরিবর্তন এনে আভিযানিক তৎপরতা বৃদ্ধি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২ বিজিবি অধিনায়কের নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল নাফ নদী সংলগ্ন এসআর খাল, কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ২১ ডিসেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে এসআর খাল সংলগ্ন ‘হ্যাচারী’ নামক স্থান থেকে ২ দশমিক ০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় স্থানীয় জেলে ও এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, অজ্ঞাত পাচারকারীরা আরও কিছু মাদক নিয়ে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয় নামক এলাকার দিকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে ওই এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করলে পাচারকারীরা তাদের কাছে থাকা অবশিষ্ট মাদক নাফ নদীতে ফেলে স্থানীয় জনতার ভিড়ে আত্মগোপন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাইরান খালের পানিতে ভাসমান অবস্থায় আরও ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি তথ্য দিয়ে সহায়তার জন্য স্থানীয় এলাকাবাসী ও জেলেদের ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park