1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে রাজমিস্ত্রির ছদ্মবেশে ইয়াবা বাণিজ্য বিজিবির অভিযানে ৯,৪০০ পিস ইয়াবাসহ আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফে রাজমিস্ত্রির ছদ্মবেশে ইয়াবা বাণিজ্য বিজিবির অভিযানে ৯,৪০০ পিস ইয়াবাসহ আটক

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

শাহিন আলম, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে রাজমিস্ত্রির পরিচয়ের আড়ালে ইয়াবা বাণিজ্য চালিয়ে আসছিল এক রোহিঙ্গা দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শনিবার ভোরে পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের ভাড়া বাসা থেকে ৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়া (৩৫)। তারা উভয়েই ২৭ নং জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের সদস্য হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। আইয়ুব রাজমিস্ত্রির পেশার আড়ালে ইসলামাবাদ এলাকায় বাসা পরিবর্তন করে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।

জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেন যে তিনি মাদক কারবারি ইসমাইলের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মায়ানমার থেকে ইয়াবা এনে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। অভিযানের সময় ইসমাইল পালিয়ে যায়; তাকে গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত আছে।

বিজিবি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধ বসবাস ও অপরাধে জড়িয়ে পড়া সীমান্ত নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ বলে জানিয়েছে বিজিবি।

২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park