1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে মাছ ধরার নৌকা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফে মাছ ধরার নৌকা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ
কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চার মাদক কারবারীকে আটক করা হলেও মূল হোতা একজন পালিয়ে যায়।

বুধবার (৩১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় এই অভিযান চালিয়ে এসকল মাদকউদ্ধার করে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মুন্ডার ডেইল ঘাটে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে করে একটি বড় ইয়াবার চালান পাচারের প্রস্তুতি চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা, প্রায় এক লাখ টাকা মূল্যের মাছ ধরার জাল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. ফরিদ আলম (৪০),ঐ ইউনিয়নের খুরের মুখ জিরো পয়েন্ট এলাকার মো. নুরুল আফছার (২১),একই এলাকার মো. শওকত আলম (১৯) ও মো. আকিল (১৮)।
র‍্যাব জানায় অভিযানের সময় পালিয়ে যান গ্রেফতারকৃতদের সহযোগী আব্দুল গফুর (৩৫)।

র‌্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park