1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবি’র চেকপোস্ট হতে দুইজন আসামীসহ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

টেকনাফে বিজিবি’র চেকপোস্ট হতে দুইজন আসামীসহ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ :
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ এক সফল মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং এর সাথে জড়িত দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে। মাদকের বিরুদ্ধে বিজিবি’র কঠোর অবস্থানের এটি আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আজ, ৩১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১০: ২০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৬৬৫০) তল্লাশীর জন্য থামায়। এ সময় পিছনের সিটে বসা একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সিএনজি’র ভেতরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে সিএনজি’র পিছনের সিটের পাপোষের নিচে প্লাস্টিকের প্যাকেটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন যাত্রীকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধৃত আসামীরা হলেন আবুল বশর (৩৭), পিতা-মৃত আবুল হাশেম, গ্রাম-উলচামারী, পোস্ট-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, সবিরান (২৮), পিতা-মোহাম্মদ হোছন, গ্রাম-শাহপরীরদ্বীপ উত্তরপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন এই অভিযান প্রমাণ করে যে কোনো ধরনের অপতৎপরতাই বিজিবি’র নজর এড়াতে পারবে না। দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park