1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট আটক

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল খরেরদ্বীপ এলাকায় অবস্থান নেয়। আনুমানিক সকাল ১১টা ৪০ মিনিটে অভিযানের সময় এক ব্যক্তি প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিলেন। টহলদল অগ্রসর হলে তিনি ব্যাগটি কাদায় ফেলে কেওড়া বনের ভেতরে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি চালিয়ে ৩৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির ধারাবাহিক সীমান্ত প্রহরা ও গোয়েন্দা নজরদারির কারণে অভিযান সফল হলেও, পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

পলাতক আসামি হলেন আনোয়ার হোসেন (লেডা মিয়া), বয়স ৩৫, পিতা হাজী লুলু মিয়া, উলুচামারী লামার পাড়া, ঙ্গী খালী, টেকনাফ।

আটক ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান আরও জানান এই অভিযান মাদক চোরাকারবারীদের প্রতি বার্তা বহন করে যে, সীমান্তে যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সদা প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park