1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ পাচারকারী আটক ও বন্দি রাখা ৭ নারী ও শিশু উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ পাচারকারী আটক ও বন্দি রাখা ৭ নারী ও শিশু উদ্ধার

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ :

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় বন্দুকসহ তিন মানব পাচারকারীসহ ১০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

 

সোমবার (৮ ডিসেম্বর)কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গহিন পাহাড়সংলগ্ন মারিশবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে অংশ নেওয়া দলটি ওই এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের জন্য আটকে রাখা নারী-পুরুষ ও শিশুসহ ১০জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় তিনজন মানবপাচারকারীকে আটক করতেও সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা। পরে পাচারকারীদের দেওয়া তথ্যমতে তাদের গোপন আস্তানা থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

 

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনের জন্য উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

 

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়-ভীতি প্রদর্শন এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

 

তিনি আরও জানান, উদ্ধার ব্যক্তি, জব্দ আগ্নেয়াস্ত্র ও আটক অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। মানবপাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park