1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,কোস্টগার্ডের হাতে উদ্ধার অপহৃত ৩ জন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

টেকনাফে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,কোস্টগার্ডের হাতে উদ্ধার অপহৃত ৩ জন

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

 

 

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে ৩ জন অপহৃতকে উদ্ধার এবং ৩ জন অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক বাহারছড়া কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানব পাচারের উদ্দেশ্যে গোপন আস্তানায় বন্দি থাকা ৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ৩ জন অপহরণকারীকে আটক করা হয়।

 

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, অপহরণকারীরা মুক্তিপণের জন্য তাদের আটকে রেখে নির্যাতন করছিল এবং পরবর্তীতে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park