1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফের পাহাড়ে পাচারকারীদের সুরক্ষিত ডেরায় বিজিবির ‘বজ্র’ হানা মৃত্যুফাঁদ ভেঙে ৬ জিম্মি মুক্ত, বিপুল অস্ত্র উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

টেকনাফের পাহাড়ে পাচারকারীদের সুরক্ষিত ডেরায় বিজিবির ‘বজ্র’ হানা মৃত্যুফাঁদ ভেঙে ৬ জিম্মি মুক্ত, বিপুল অস্ত্র উদ্ধার

শাহিন আলম টেকনাফ :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ :

টেকনাফের দুর্গম পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় পরিচালিত দুঃসাহসিক অভিযানে ৬ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ অক্টোবর ২০২৫) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে এই অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীদের মূল আস্তানা ঘিরে প্রায় ৬ ঘণ্টাব্যাপী ‘বজ্র’ নামের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক পাচারকারীকে আটক ও পাচারকারীদের ব্যবহৃত ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, তাদেরকে বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে বিক্রি করা হয়। পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রাখা হয়েছিল তাদের।

 

অভিযানে বিজিবি সদস্যরা পাহাড়ে গা-ঢাকা দেওয়া পাচারকারীদের বিরুদ্ধে সাহসিকতা, পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের এক অনন্য নজির স্থাপন করেন।

 

অভিযানে আটক পাচারকারী হচ্ছেন মোঃ রুবেল (২১), পিতা মোঃ হোছন, গ্রাম করাচীপাড়া লেঙ্গুরবিল, টেকনাফ, কক্সবাজার।

 

পলাতক পাচারকারীরা হলেন আব্দুল্লাহ (২৬), রিয়াজ (৩০), মোঃ হোছন (৪৬), আনোয়ারা বেগম (৪০), রায়হান (২৪), জয়নাল (২৪), আব্দুল্লাহ (২৫) — সকলের বাড়ি টেকনাফের করাচীপাড়া লেঙ্গুরবিল এলাকায়। এছাড়া সিরাজ (২৬), গ্রাম বড়ইতলি, টেকনাফ।

 

আটক পাচারকারী ও উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়

লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই অভিযান আমাদের অঙ্গীকারের প্রতিফলন—সীমান্তে অবৈধ কার্যকলাপের কোনো স্থান থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park