1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফের দমদমিয়া চেকপোস্টে শুকরের মাংস ও ১৩ লিটার চোলাই মদসহ পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টেকনাফের দমদমিয়া চেকপোস্টে শুকরের মাংস ও ১৩ লিটার চোলাই মদসহ পাচারকারী আটক

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

শাহিন আলম টেকনাফ //

টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে অভিনব কৌশলে লুকানো দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৯৫০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যাত্রীবাহী পায়রা সার্ভিস বাসে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করে।

 

তল্লাশির একপর্যায়ে বিজিবির K-9 দল ও প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে থাকা শুকরের মাংস ভর্তি প্লাস্টিকের বালতিতে ঘ্রাণ নিয়ে মাদকের উপস্থিতির সংকেত দেয়। এরপর বিজিবি সদস্যরা বালতিটি তল্লাশি করে শুকরের মাংসের নিচে বিশেষভাবে লুকানো ১৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে এবং মাদক বহনকারীকে আটক করে।

আটকৃত আসামী হলেন, নুনু মারমা, মৃত মংগা থুয়াই মারমা,হ্নীলা চৌধুরীপাড়া ৩ নং ওয়ার্ড,টেকনাফ, জেলা কক্সবাজার।

 

জব্দকৃত আলামত দেশীয় চোলাই মদ – ১৩ লিটার

শুকরের মাংস – ১৯ কেজি

 

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক পাচার দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park