শাহিন আলম টেকনাফ //
টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে অভিনব কৌশলে লুকানো দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৯৫০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যাত্রীবাহী পায়রা সার্ভিস বাসে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করে।
তল্লাশির একপর্যায়ে বিজিবির K-9 দল ও প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে থাকা শুকরের মাংস ভর্তি প্লাস্টিকের বালতিতে ঘ্রাণ নিয়ে মাদকের উপস্থিতির সংকেত দেয়। এরপর বিজিবি সদস্যরা বালতিটি তল্লাশি করে শুকরের মাংসের নিচে বিশেষভাবে লুকানো ১৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে এবং মাদক বহনকারীকে আটক করে।
আটকৃত আসামী হলেন, নুনু মারমা, মৃত মংগা থুয়াই মারমা,হ্নীলা চৌধুরীপাড়া ৩ নং ওয়ার্ড,টেকনাফ, জেলা কক্সবাজার।
জব্দকৃত আলামত দেশীয় চোলাই মদ – ১৩ লিটার
শুকরের মাংস – ১৯ কেজি
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
"সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক পাচার দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।