
শাহিন আলম টেকনাফ
টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শহীদ আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, আবদুল্লাহ পেট্টোল পাম্প, জেট আর বি ব্রিক ফিল্ড এর সত্তাধীকারী ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জিহাদ এর পিতা বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী আহমেদ আজ বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধাীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।