1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

টাঙ্গাইলের মির্জাপুরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতি

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের অস্ত্রের ভয় দেখিয়ে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) রাতে গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

জানা যায়, মির্জাপুর উপজেলায় প্রতি শনিবার কাইতলা গরুর হাট বসে। এ হাটটি দেশের অন্যতম একটি বৃহত্তর হাট। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধায় প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা নয়াপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচ নিয়ে ওই গরু ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে এলোপাথারি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

এরপর ডাকাতদল প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ভয় দেখিয়ে সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়। পরে আর খুঁজে পাওয়া যায়নি।

এদিকে,ডাকাতির পর দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে গরু ব্যবসায়ী পিয়ারোল জনান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন- খবর পেয়ে দ্রুত পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশের একাধিক টিম জড়িতদের গ্রেফতারে কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park