1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলাঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা প্রেস ক্লাব চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের আহবায়ক একরামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল নাছের ডিউক, মোঃ আলতাফ হোসেন, মাওলানা মহিদুল ইসলাম, মাস্টার ওয়ালিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় হওয়ায় আমরা আনন্দিত। আমরা চাই প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে প্রেস ক্লাবের সাংবাদিকরা”।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীন ও প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park