1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দুর্গাপুরের লাল মিঞা স্মৃতি পাঠাগারে উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, বই উপহার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দুর্গাপুরের লাল মিঞা স্মৃতি পাঠাগারে উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, বই উপহার

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক ‘লাল মিঞা স্মৃতি পাঠাগার’ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। পরিদর্শন শেষে ‘সুসং দুর্গাপুর’-এর সৌজন্যে পাঠাগারটিতে এক সেট মানসম্মত ও চমৎকার ইসলামি বই উপহার হিসেবে হস্তান্তর করা হয়।

বই উপহার দেওয়ার সময় উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা আশা প্রকাশ করেন, বইগুলো পড়ার মাধ্যমে তরুণ সমাজ নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হবে। এ সময় তারা স্লোগান তুলে বলেন, “বই হোক আলোর মশাল, ছড়িয়ে পড়ুক জ্ঞানের আলো।”

উল্লেখ্য, ঐতিহাসিক এই লাল মিঞা স্মৃতি পাঠাগারটি তরুণ উদ্যোক্তা ফাহিম মিঞার একক ও প্রশংসনীয় উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। করোনাকালীন সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের বইমুখী করতে এই পাঠাগারটি এলাকায় অনন্য ভূমিকা রাখছে। উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ পাঠাগারের এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ফাহিম মিঞাকে ধন্যবাদ জানান।

বই বিতরণ ও পাঠাগার পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের নিয়মিত পাঠক এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park