1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জৈন্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউ/পি চেয়ারম্যান হাবিবসহ ৩জন বিদেশি মদ সহ গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জৈন্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউ/পি চেয়ারম্যান হাবিবসহ ৩জন বিদেশি মদ সহ গ্রেফতার

মো:সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবসহ তিন জনকে বিদেশি মদসহ গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত (২১), নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান গুজাখাইড় গ্রামের আখলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবিব (৩৮), কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহবায়ক এর দায়িত্ব পালন করতেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫শে নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজার সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো- গ- ১৪-৬৯৯৮) এ তল্লাশী চালায় পুলিশ। এ সময় কারে থাকা তিন ব্যাক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটি সহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক তিনজনকে পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park