
আফাজ উদ্দিন
সিলেট জেলা প্রতিনিধি।
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গনিতের সুনামধন্য শিক্ষক সালেহ আহমদ’র মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১১ টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বি,এন,পি’র সহ- সভাপতি ও ২নং জৈন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, জৈন্তাপুর ড. কুদরত উল্লাহ বি,এম ল্যাবরেটরি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বেলাল ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহিদ মিয়া সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্য। এসময় শিক্ষার্থীরা বলেন, গনিতের শিক্ষক সালেহ আহমদ দীর্ঘ ১০বছর যাবৎ এই প্রতিষ্ঠানে আন্তরিকতা ও সুনামের সাথে শিক্ষা দান করে যাচ্ছে এ পর্যন্ত তাকে কোনো রাজনৈতিক প্রতিহিংসার সাথে জড়িত দেখেনি তারা, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও পারিবারিক দন্ধের
কারণে মিথ্যা মামলা দিয়েছে, তাই বাংলাদেশ অন্তবর্তী সরকারের পরিচালিত ডেভিল হান্ট’র কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবি জানায় তারা এবং ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলে এই ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে সিলেট -তামাবিল মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামবেন তারা। এসময় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলিউর রহমান বলেন, সালেহ আহমদ আমাদের বিদ্যালয়ের গনিতের শিক্ষক তিনি খুব মেধাবী ও দক্ষ একজন শিক্ষক তাছাড়া মাধমিকের পরিক্ষা অতি নিকটে এসময় তার অনুপস্থিতে ক্ষতির
সামনে পড়বে এস,এস,সি পরিক্ষার্থী সহ স্কুলের শিক্ষার্থীরা তাই অনতিবিলম্বে সালেহ আহমদকে মুক্তি
দিতে হবে, তা নাহলে কঠিন আন্দোলনে নামবে আমাদের শিক্ষার্থীরা তখন আমাদের শিক্ষার্থীদের কোনোরকম ক্ষতি হলে প্রসাশনের দায়বদ্ধতা দিতে হবে।