1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জৈন্তাপুরে পার্টনার কংগ্রেস ২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জৈন্তাপুরে পার্টনার কংগ্রেস ২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২০ জুন) সকাল ১১টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেট-এর উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, “বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরের জন্য মাঠপর্যায়ে নানা কার্যক্রম গ্রহণ করেছে।পার্টনার প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, নূরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন , সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প মোঃ নাছির উদ্দীন ,জেলা প্রশিক্ষণ অফিসার , দেন দীপক কুমার দাস,উপজেলা কৃষি কর্মকর্তা , শামীমা আক্তার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষক প্রতিনিধি আসমা বেগম।
উক্ত অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিশেষ করে পাটনার ফিল্ড স্কুলের আওতায় ভুক্ত প্রশিক্ষিত কৃষক-কৃষানীর মধ্যে ৩৫ জন ও স্থানীয় ৩৫ জন কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park