1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে চুুয়াডাঙ্গায় জামায়াতের গণ-মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে চুুয়াডাঙ্গায় জামায়াতের গণ-মিছিল অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মো: মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্র্যালী ও শান্তিপূর্ণ গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আাজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৪:০০ টার সময় চুুয়াডাঙ্গা জেলা টাউন ফুটবল মাঠে ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণ-মিছিল বের করা হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

জানা যায়, গণ-মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণজাগরণে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে বিজয় অর্জন করেছিল, তা জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের জনগণের চেতনায় গণতন্ত্র, ইনসাফ এবং সামাজিক ন্যায়বিচারের মূল মূল্যবোধকে জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী চুুয়াডাঙ্গা জেলা শাখার আমীর মাওলানা মো. রুহুল আমীন বলেন, “জুলাই মাসের এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ছিল ইনসাফ ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park