1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাইয়ের পুনজার্গরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জুলাইয়ের পুনজার্গরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান আজ সকাল ১০ টায় ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলার কর্মকর্তা আরিফুল ইসলাম , সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক রাজু আহমেদ ।

সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের ইমাম।

সমাবেশে ভার্সুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন সরকারের সমাজকল্যান মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমীন মুর্শেদ।ভার্সুয়ালী সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব ড.মোঃ মহিউদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park