1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্ট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্ট

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের একমাস অতিক্রান্ত। প্রতিবাদে সামিল জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এসবের মাঝেই জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযানও করেছেন। প্রায় একমাস ধরে কাজ না করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের রিপোর্ট বলছে, ২৮ দিন ধরে চিকিৎসকদের কর্মবিরতিতে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে,যথেষ্ট চিকিৎসা পরিষেবা না পাওয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আর্জি জানিয়েছেন চিকিৎসকদের কাজে ফিরতে। তার পরেও চলছে টানা প্রতিবাদ-বিক্ষোভ। সোমবার সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে দেশের শীর্ষ আদালতও একই বার্তা দিল। মনে করিয়ে দিল, চিকিৎসা প্রদান চিকিৎসকদের প্রধান কাজ, তাই পরিস্থিতি বিচারে এবার কাজে ফিরতে হবে তাঁদের। তারজন্য সময়ও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার দ্বিতীয় শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার কথা জানিয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে কর্মবিরতিতে থাকা আন্দোলনরত চিকিৎসকদের। দেশের শীর্ষ আদালত আরও জানিয়েছে এই সময়ের মধ্যে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করবে না রাজ্য। কিন্তু চিকিৎসকরা তার পরেও কাজে না ফিরলে, তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করলে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারবে না। যাঁরা সময়ের মধ্যে কাজে ফিরবেন, তাঁদের বিরুদ্ধে যে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেবে না, তা নিশ্চিত করতে হবে রাজ্যকে,এদিন সেকথাও মনে করিয়ে দেয় শীর্ষ আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park