1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুড়ীতে বন্যাকবলিত মানুষের পাশে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জুড়ীতে বন্যাকবলিত মানুষের পাশে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন

জুড়ী, প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

জুড়ী, প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সৈয়দ সিরাজ- আলেয়া ফাউন্ডেশন। এসময় ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের পরিচালক ও জুড়ী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আল আমিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা কোয়াবের সাধারণ সম্পাদক মো. জাকির আহমদ তানিম, এপেক্স ক্লাব হাকালুকি ভ্যালীর প্রেসিডেন্ট ডা. শিপলু, এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট নোমান আহমদ, সৈয়দ আব্দুল মুকিত লেচন ও মতলিব আলী।
সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ জাহাদুল ইসলাম এর অর্থায়নে বন্যা আক্রান্ত ৩৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীতে ছিল চাল, ভোজ্য তেল, ডাল ও আলু।

এছাড়া বন্যার শুরু থেকে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন বন্যার্তদের মাঝে রান্না করা খাবার উপজেলার ৩টি আশ্রয় কেন্দ্র বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিনগর শহীদ আব্দুর নুর প্রাথমিক বিদ্যালয় ও মনতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ দূর্গত এলাকায় মোরগ, পোলাও ও মোমবাতি বিতরণ করেছে।

সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ জাহাদুল ইসলাম এর আগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় উপজেলার গরীব ও অসহায়দের দুঃখ মুচনে এগিয়ে আসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park