1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জীবননগরে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

জীবননগরে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মুনাইম হোসেন জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ মুনাইম হোসেন জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দৈনিক আজকের চুয়াডাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির।

এসময় তিনি বলেন, সমাজের চিত্র, সমাজের অবস্থা আমরা পত্রিকার মাধ্যমেই জানতে পারি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় সংবাদ পত্রের কাজ। আমি আশা করি দৈনিক আজকের চুয়াডাঙ্গা সব সময় সঠিক সংবাদ প্রকাশ করবে যাতে করে জীবননগরবাসী উপকৃত হয়। আমি আজকের চুয়াডাঙ্গা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক এবং সাধারণ সম্পাদক রিপন হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান (জীবননগর) তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দ্য মুসলিম টাইমসের জীবননগর প্রতিনিধি আজিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park