1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াত মনোনীত প্রর্থী এডভোকেট ইয়াসীন খান এর মনোনয়নপত্র দাখিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

জামায়াত মনোনীত প্রর্থী এডভোকেট ইয়াসীন খান এর মনোনয়নপত্র দাখিল

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২ টার পর থেকে  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার শতাধিক নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

 মনোনয়ন পত্র দাখিল শেষে  সাংবাদিকদের জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বতীকালীন সরকার নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত রাখতে বদ্ধ পরিকর। জনগণের ভোটে নির্বাচিত হলে ইনসাফ ও কল্যানের জন্য জামায়াতে ইসলামীসহ ১০ দল কাজ করবে। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বেকার সমস্যা সমাধান করবো, মাদকমুক্ত করবো, শিক্ষা বান্ধব এলাকা গড়ে তুলবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park