1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট ২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট ২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

 

ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ। জাফলংয়ের রংতুলিতে নতুন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজিত জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্ট’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন,এবছরের ন্যায় প্রতিবছর জাফলং বালুতটে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ শে ডিসেম্বর) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মামুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, অনূর্ধ্ব ১৬ জাতীয় কোচ নুরই আলম রাহেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ,সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর,সাধারণ সম্পাদক ইমরান আহমদ,সাংবাদিক রুবেল আহমেদ, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরা।

ফাইনাল ম্যাচে নরসিংদী রেড ফুটবল দলকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীণ সিলেট ফুটবল একাডেমি ফুটবল দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানী তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজিত টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়ারা অংশগ্রহণ করেন। খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন এবং টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা ও ফটোফেস্ট ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park