1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে প্রশাসনের উচ্ছেদ অভিযান, অপরাধ স্বীকার করে গফুরের মুচলেকা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে প্রশাসনের উচ্ছেদ অভিযান, অপরাধ স্বীকার করে গফুরের মুচলেকা

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে জাফলং চা বাগান ৯নং সেকশন চাউরাখেল মৌজায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রুবেল দাস, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হান্নান সহ পুলিশ সদস্যবৃন্দ, জাফলং চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুরের অবৈধভাবে নির্মাণ করা দুটি ঘর উচ্ছেদ করে প্রশাসন।

এদিকে গফুর মিয়াকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করে মুচলেকায় উল্লেখ করেন, আমি গফুর মিয়া, পিতা-আব্দুল জব্বার, সাং-ভিত্রিখেল, থানা- গোয়াইনঘাট, সিলেট এই মর্মে মুচলেকা সম্পাদন করছি যে, আমি জাফলং চা বাগানের ৯ নং সেকশনের চাউরাখেল মৌজাস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দুইটি ঘর নির্মাণ করেছিলাম, যা সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্য, চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ কাঠামো নির্মাণ করে আমি অপরাধ করেছি। উপস্থিত স্বাক্ষীর সম্মুখে আমি দোষ স্বীকার করিয়া অত্র মুচলেকা সম্পাদন করিলাম। তিনি অঙ্গিকার করে বলেন, ভবিষ্যতে কখনও সরকারি জমিতে অবৈধ কাঠামো, স্থাপনা নির্মাণ করবেন না এবং সর্বদা আইন মানিয়া চলবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park