1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি

“সুস্থ জাতী গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই”
এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে জাফলংয়ের অন্যতম সামাজিক সংঘঠন মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশিষ্ট মুরুব্বী হাতেম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার। জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা ও নারী সমাবেশে বক্তারা বলেন, শিশু গর্ভে থাকাকালীন তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়। তাই এসময় মায়ের খাদ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে যত্ন নিতে হবে। মায়ের খাওয়া খাদ্য প্লাসেন্টা’র মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে।
তাই মা যা খাচ্ছে সেটি মা-শিশু উভয়ের জন্যই পর্যাপ্ত পুষ্টির জোগান দিচ্ছে কিনা, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মায়েদের সুষম খাবার খাওয়াতে হবে।
অন্যদিকে মা যদি অসুস্থ হয় বা যদি কোনো বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন থাকে, সেটিও উভয়ের জন্য সমান ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভকালীন একজন মায়ের সমানভাবে শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। পরিকল্পিত গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত নিরাপদ।
মুমিনপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রমজান সাদাফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবুল কালাম, সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার, স্বাস্থ্য সহকারি জিল্লুর রহমান শিকদার, জাফলং বাজারের পল্লী চিকিৎসক হাসিনা বেগম, জাফলং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মফিজুল ইসলাম, সমাজ সেবিকা সুমাইয়া মাহমুদ সুমি প্রমুখ।
সভা শেষে গর্ভবতী মহিলাদের প্রসব কাজে সহায়তা করায় তিন নারীকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park