1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মো. মাহিম নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মাহিম (১৬) চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মাহিমসহ তারা ৪০ জনের একটি টিম বড় বাসে করে সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহিম স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

নিহত পর্যটকের দাদি সালমা বেগম জানান, বুধবার আমার নাতি মাহিম ও তার ছোটভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খুঁজে পাই না। পরে শুনি মাহিম পানিতে পড়ে যায়। আমার নাতিকে এখন হারিয়ে ফেলছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park