1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়রামপুর রেলস্টেশনে ট্রেন থামিয়ে এলাকাবাসীর মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জয়রামপুর রেলস্টেশনে ট্রেন থামিয়ে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবুল হাশেম চুুয়াডাঙ্গা ( দামুড়হুদা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃ আবুল হাশেম
চুুয়াডাঙ্গা ( দামুড়হুদা) প্রতিনিধি

সাগরদাঁড়ি এক্সপ্রেস ও কপোতাক্ষ ট্রেনের আপ-ডাউন স্টপেজের দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ শনিবার ০২ ( আগস্ট) সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিকেল চারটায় বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মানুষ প্লেকার্ড হাতে অবস্থান নেয় স্টেশনে।
এলাকাবাসীর দাবি, ১৮৬২ সালে দর্শনা হতে জগতী পযর্ন্ত রেলপথ চালুর পর থেকেই জয়রামপুর ছিল গুরুত্বপূর্ণ স্টেশন। অথচ এখন সেটির কার্যত বন্ধ ।
বক্তারা বলেন, রাজশাহী মেডিকেলসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে এই স্টেশনে ট্রেন দুটি থামানো জরুরি। তারা চার দফা দাবি তোলেন- গেটম্যান নিয়োগ, স্টেশন মাস্টার পদে জনবল প্রদান, স্টেশন সংস্কার এবং আপ-ডাউন ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।
জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির আহবায়ক
স্থানীয় বাসিন্দা ও সাবেক সেনা সদস্য লাজিব আক্তার সিদ্দিকী বলেন, ‘স্টেশন মাস্টার, গেটম্যানসহ এখানে আগে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আজ কিছুই নেই । আমরা এই ঐতিহ্য ফিরে পেতে চাই ।
জয়রামপুর মানবকল্যাণ যুব সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিলন বলেন, ‘গেটম্যান না থাকায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। স্টেশনটি সংস্কার ও স্টপেজ নিশ্চিত না হলে আরও দুর্ঘটনা ঘটবে।’
এক পর্যায়ে বিকাল সাড়ে ০৫ টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস জয়রামপুর স্টেশনে প্রবেশ করলে বিক্ষোভকারীরা লাল কাপড়ের ব্যানার রেললাইনে রেখে ট্রেন থামাতে বাধ্য করেন ।
প্রায় ৩০ মিনিট স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে । পরে ট্রেনের গার্ড জানান, ‘চার দফা দাবির মধ্যে কিছু বিষয় বিবেচনায় নেওয়া হবে ।’ মানববন্ধনে পিয়ার মাহমুদ, লাজিব সিদ্দিকী, আবু হানিফ, হুমায়ুন কবির ডাবলু, মাদরাসা শিক্ষক নাফিস আখতার সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park