1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাট পাঁচবিবিতে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আল-আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি। ৫অক্টোবর

জয়পুরহাট পাঁচবিবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. কাউসার আলী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় পাঁচবিবি  থানায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন-    পাঁচবিবি থানার সহকারী পরিদর্শক (এসআই) শ্রী সুশান্ত কুমারের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ কাউসার আলী (ওসি), পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক, মোহাম্মদ আল কারিয়া চৌধুরী,,দৈনিক জনবাণী পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো: রেজুয়ান হোসেন, , দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন ,দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি ও বাংলা ৭১ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন ,দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ অলিউল্লাহ  দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি গোলাম মাওলা , মোরসালিন হোসেন লাবিব ,সহ অনেকেই উপস্থিতি ছিলেন। 

এছাড়া উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন সাহেব, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল শেখ, মোঃ সাইদার হোসেন, মোঃ বাবুল হোসেন, মোহাম্মদ মেহেরজ চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা পাঁচবিবি সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ে তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ ওসি  মো: কাওসার আলী পাঁচবিবি কে শতভাগ মাদক মুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন। সাংবাদিক ও পুলিশ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সবকিছুই সম্ভব বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park