1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

আল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোঃ আল আমিন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মিরপুর-১ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান  এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার যুবলীগ নেতা রাসেল দেওয়ান মিলন জয়পুরহাট জেলা শহরের শান্তিনগর মহল্লার দেওয়ান বিল্লাত হোসেনের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ দারুস সালাম থানা এলাকা থেকে যৌথ বাহিনী রাসেল দেওয়ান মিলনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে রাতেই ঢাকা যাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার তাকে জয়পুরহাট আনার পর আদালতে পাঠানো হয়েছে। তার নামে মেহেদী হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ওসি মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার রাসেল দেওয়ান মিলনকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। কয়েকটি মামলায় আদালতে রিমান্ড আবেদন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park