1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট জেলা আমীর হিসাবে ডাঃ ফজলুর রহমান  সাঈদের শপথ গ্রহণ সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাট জেলা আমীর হিসাবে ডাঃ ফজলুর রহমান  সাঈদের শপথ গ্রহণ সম্পন্ন।

মো :আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার নব নির্বাচিত আমির হিসেবে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাট জেলা আমিরের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নব নির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ গত ১৯ অক্টোবর জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ অংশ গ্রহণে জেলা আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

পরবর্তীতে ভোট গণনার প্রক্রিয়া সম্পন্নের পর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জয়পুরহাট জেলার নব নির্বাচিত আমীর হিসেবে ডাঃ ফজলুর রহমান সাঈদ এর নাম ঘোষণা করেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

আজ জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ শেষে রুকনদের উপজেলা ভিত্তিক সংখ্যানুপাতিক হারে জেলা মজলিসে শূরা সদস্য এবং প্রত্যেক উপজেলা আমীর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠানে সরাসরী অংশগ্রহণ করেন জেলার সকল পুরুষ ও মহিলা রুকন।

 নবনির্বাচিত জেলা আমী ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park