1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের অফিস উদ্বোধন ও ভ্যান বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের অফিস উদ্বোধন ও ভ্যান বিতরণ

আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

২ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টায় পাঁচবিবি উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয় (অফিস) উদ্বোধন করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ সুজাউল করিম এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান (মুক্তার) এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব ডাঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান। এছারাও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম মাষ্টার, অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, সহকারী সেক্রেটারী আবু রায়হান, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আলতাব হোসেন মাষ্টার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পৌর আমীর মাওঃ আবুল বাশার, ছাত্রশিবিরের পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমীন, সেক্রেটারী সোহরাব হোসেন, ছাত্রশিবিরের পশ্চিম থানা শাখার সভাপতি আব্দুল মুকিত, সেক্রেটারী জাকির হোসেন সহ সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারীগন।

অপরদিকে সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইজুমদ্দীনের পুত্র ফজলুর রহমান নামে এক অসুস্থ্য পরিবারকে সহায়তা প্রদানের লক্ষে অটো ভ্যানের চাবি হাতে তুলে দেন অতিথি ও জেলা, উপজেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park