1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জনগণের সরকার খুব বেশি দরকার এ্যানি চৌধুরী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

জনগণের সরকার খুব বেশি দরকার এ্যানি চৌধুরী

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত


এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ্যানি বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যু ও দাফন হয়েছে। কোনোভাবেই ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে এ প্রজন্মকে, আমাকে, আপনাকে ধ্বংস করবে। এ সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ এক বছর প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে সামনে এক জুলাই আসতেছে। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে সরব থাকব। আবার জানান দেব, ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর হবে না।
তিনি বলেন, আমাদের ৩১ দফায় যে শাসন ব্যবস্থার কথা বলা আছে, সেটা দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট। সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। নির্বাচন হবে, নির্বাচনের রেজাল্ট হবে। কিন্তু দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। প্রতিনিধিত্ব থাকবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন হবে। সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, দ্রুত সম্পন্ন করে এ বাংলাদেশকে জনগণের সরকারে নিয়ে আসার জন্য গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য কাজ করবে, এমনটা আশা করি।
তিনি আরও বলেন, একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। সে জন্য সময়োপযোগী যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার কথা রয়েছে, সরকারকে সাধুবাদ জানাই। রোজার আগে ফেব্রুয়ারি মাস, এ সময়ে আমরা নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু কোনো প্রতিহিংসার কারণে আবার যেন ওই হায়েনা ফ্যাসিস্ট, ওই কর্তৃত্ববাদ, ওই স্বৈরাচার যেন সুযোগ না পায়, সর্বদা সজাগ থাকব।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম, কলেজের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park