1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জটিল রোগে আক্রান্ত হয়ে পরিবারবিহীন হাসপাতালে শয্যাশায়ী রিমা, বাঁচার আকুতি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

জটিল রোগে আক্রান্ত হয়ে পরিবারবিহীন হাসপাতালে শয্যাশায়ী রিমা, বাঁচার আকুতি

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

তাসলিমা রত্না, ময়মনসিংহ প্রতিনিধিঃ

জটিল রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় পরিবারবিহীন শয্যাশায়ী রিমা আক্তার (২৩) নামের এক তরুণী। বাঁচার আকুতি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ইতিমধ্যে রিমার সকল রোগের চিকিৎসার দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সহ মানবতার ফেড়িওয়ালাগণ। শারীরিকভাবে জটিল রোগে আক্রান্ত মেয়েটি নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা।

মেয়েটির দাবি- তার পাশে পরিবারের কেউই নেই। টাকা-পয়সাও নেই। নিজ বাবা ও সৎ মা তাকে দেখেন না। মা মারা গেছেন শিশুকালেই। নিজেই ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেলে। তিনি বাচঁতে চান। অসুস্থতা ও প্রিয়জনদের অবহেলা আর দুর্ভাগ্যের শিকার মেয়েটি। প্রথমে চিকিৎসাধীন রোগির একজন স্বজন অসহায় রিমার বিষয়ে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করলে নজরে আসে এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ সংবাদদাতা তাসলিমা রত্নার। তারপর নিউজ কভারেজ করতে গিয়ে তিনি তিন দিন ধরে অসহায় মেয়েটির পাশে থেকে নিয়মিত আপডেট ফেসবুকে প্রচার করলে সারাদেশে ভিডিওগুলো ঝড়ের গতীতে ভাইরাল হয়ে পড়ে।

ভাইরালের পর বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন আর্থিক সহযোগিতা দিয়ে রিমার পাশে দাড়িয়েছে।

চিকিৎসকরা জানান, মেয়েটি ডায়াবেটিস, চর্মরোগসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসহ মেয়েটির সকল রোগের সমস্যার সমাধানে পাশে আছে। বিষয়টি জানানো হয়েছে সমাজসেবা বিভাগকেও।

এদিকে নেত্রকোনার দুর্গাপুরে মেয়েটির বাবার সাথে যোগাযোগ করলে তিনি জানান, মেয়েটি দীর্ঘদিন ধরেই অসুস্থ। মেয়েটির বিয়েও হয়েছিল। এবার পরিবারের কাউকে কিছু না জানিয়ে মেয়েটি ময়মনসিংহ হাসপাতালে চলে এসেছেন। তবে রিমার বাবা ও সৎ মা ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে আসলে রিমা তার পরিবারে যেতে অনিহা প্রকাশ করে। রিমার দাবি- ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমার বাবার অনেক ক্ষতি হয়েছে। আমাকে বাড়িতে নিয়ে যেতে পারলে আমাকে মেরে ফেলবে।

মেডিক্যাল সূত্র জানায়, রিমা বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার মেয়েটি একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছেন।

মেয়েটির সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারিকান্দি গ্রামের শাকিল আহমেদের মেয়ে। ৬ বছর বয়সে তার মা মমতাজ বেগম মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। প্রায় ১০ বছর আগে রিমারও বিয়ে হয় বলে তার বাবা জানান।

হাসপাতালে চিকিৎসাধীন রিমা জানায়, তার অনেক অসুখ। কিন্তু তার বাবা কোনো চিকিৎসা করান না। তার সৎ মা তাকে বিভিন্নভাবে যন্ত্রণা দেন। তিনি বাঁচতে চান। চিকিৎসা সেবা নিয়ে তিনি সুস্থ্য জীবনে ফিরে যেতে চান।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল আহমেদ বলেন, মেয়েটি টাইপ-১ ডায়বেটিসে আক্রান্ত। মেয়েটি নানান জটিল রোগে আক্রান্ত। আছে জটিল চর্মরোগও। তিনি বলেন, তারা মেয়েটির পাশে আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park