1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শনে যুক্তরাজ্য বিএনপি নেতা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শনে যুক্তরাজ্য বিএনপি নেতা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শন করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের হাসিনা মার্কেটে সাংবাদিক ফোরামের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শনে আসলে ফোরামের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।

আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য আবু লেইছ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, পৌর বিএনপির সদস্য জামিল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, অর্থ সম্পাদক হিফজুর রাহমান তালুকদার জিয়া, সদস্য ফারুক আহমেদ,মঈন উদ্দিন প্রমুখ।

এ সময়পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তুহিন মিয়া, সহ সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচারও প্রকাশনা সম্পাদক আল আমিন ইসলাম, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য রিয়াজ রহমান, সদস্য মুকিম উদ্দিন, সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন, সমাজ সেবক আলী নুর মিয়া সহ সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park