1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  জগন্নাথপুর—বেগমপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ১৫ এপ্রিল বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে সামাজিক সংগঠন ‘গণদাবি পরিষদ দক্ষিণ’ জগন্নাথপুরের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের আহবায়ক সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ফজলে রাব্বী মারুফের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক ক্বারী আব্দুল বাসিত সুমন, সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা রশিদ আহমদ, হাফিজ আখতারুজ্জামান রিয়াদ, মো. নুর উদ্দিন, মাসূম আহমদ, ফরুখ আহমদ, লুবন চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহিদুল ইসলাম মাহিদ, ক্বারী জহিরুল ইসলাম সৌরভ, অটোরিকশা (সিএনজি) চালক অলিউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার জনগণ দীর্ঘদিন ধরে ভাঙা সড়কে ভোগান্তির শিকার হচ্ছেন। ওই সড়কে চলাচলকারী স্কুল—কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের যাতায়াতে খুবই কষ্ট হয়। বিশেষ করে প্রসূতি ও গুরুতর রোগীদের নিয়ে চলাচল করা দুঃসাধ্য। কেউ কেউ মৃত্যুর মূখে ঢলে পড়েন।

গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের আহবায়ক সাংবাদিক মাসুম আহমদ বলেন, সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park