1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর-বিশ্বনাথে ডাকাত আতন্কে মসজিদের মাইকে মাইকিং  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জগন্নাথপুর-বিশ্বনাথে ডাকাত আতন্কে মসজিদের মাইকে মাইকিং 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 সিলেট থেকে জগন্নাথপুরে প্রবেশে বিশ্বনাথ  রাস্তার মুখ এলাকায় একদল ডাকাতদের মহড়ায় এলাকায় আতন্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে মসজিদের মাইকে মাইকিং।

রোববার রাত সাড়ে আটটার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জনের একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। ১লা মার্চ শনিবার রাত ১ ঘটিকা থেকে জগন্নাথপুর- বিশ্বনাথ সড়কে মিরপুর ইউনিয়নের সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল চৌকস পুলিশ মাঠে রয়েছে। এলাকাবাসী জানান, মানুষের জানমালের নিরাপত্তার জন্য ডাকাত দলের আতন্কে জগন্নাথপুর ও বিশ্বনাথের বিভিন্ন মসজিদের মাইকে মাইকিং করে পাহারা দিচ্ছেন। সড়কে চলাচলরত যানবাহনে তল্লাশী করছে চৌকস পুলিশ দল। জানাযায়, জগন্নাথপুর ও বিশ্বনাথ এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করে ডাকাত দলের সতর্কবার্তা প্রচার করা হলে সংঘবদ্ধ ডাকাত দল অনেকের বাড়িতে হানা দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। সংঘবদ্ধ ডাকাত দলের আতন্কে ঐএলাকার মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। এদিকে পুলিশের টহলও অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে ডাকাত দলের হাত থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park