1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় দলীয় কার্যালয়ে আজ ৭ নভেম্বর এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা ছাদিক মিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন,
সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতিসহ জাতীয়তাবাদী পরিবারের শতাধিক নেতা-কর্মী।
সভায় বক্তরা বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হব। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও এদেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি। বক্তারা আরো বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সূচনা। ৭ নভেম্বরকে মনেপ্রাণে ধারন করতে হবে। বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহি-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যান-অগ্রগতির জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park