1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সংস্থার অভিষেক অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সংস্থার অভিষেক অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর  উপজেলা ফুটবল  খেলোয়াড় কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত অভিষেক অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন এবং জগন্নাথপুর উপজেলা দলের খেলোয়াড়দেরকে আপার বিতরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সংস্থার উদ্যোগে ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এই  অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা খেলোয়ার সংস্থার সভাপতি আফজাল হোসেন ফজর আলীর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ও জুয়েল আহমদ নুর এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও ক্রীড়াবি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও ক্রীড়াবি সৌমিত্রি রায় তাপস, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় ও ক্রীড়াবি আকবর আলী, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জুনেল আহমেদ রাজ রান, সিলেট ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় শাহাজ উদ্দীন টিপু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপলু আহমেদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তাজ উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু । 

আরোও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক তখবুর হোসেন, সাংবাদিক শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ-সভাপতি আলমগীর কবির,  জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ সাহিত্য বিষয়ক সম্পাদক খোকন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ূন কবির, যুগ্ম সাধারন সম্পাদক সুলতান আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সুহান আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমএম শামীম, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম মাহিন, ফুটবল খেলোয়াড় রাব্বি আহমেদ, মোজাক্কির আহমেদ ও আলী আহমদ।

আলোচনা পর্ব শেষে খেলোয়াড়দের হাতে আপার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। 

এসময় শিক্ষানুরাগী, সমাজসেবক ও ফুটবল খেলোয়াড় বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park