1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধ

 

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ননের গোয়ালগাঁও নিজ গ্রামে গভীর রাতে রোগী দেখে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরের ওপর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সন্ত্রাসী মোমসাদ মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শনিবার ২৩ আগস্ট সকাল ১১ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে  জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদের সঞ্চালনায়  এ মানববন্ধনে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহীন,জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমদ মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, যুগ্ম আহবায়ক জুবদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।

 

কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুসিয়ারি দিয়ে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা রাতের আঁধারে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম জাবিরকে হত্যার উদ্যেশ্যে এ হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারে কোন তৎপরতা নেই। অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রসাশনের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park