1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ৮৬ বছর বয়সেও ঘুরছেন বয়স্ক ভাতার জন্য - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরে ৮৬ বছর বয়সেও ঘুরছেন বয়স্ক ভাতার জন্য

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
বয়সের ভারে ন্যুব্জ মোঃ মকছদ উল্লাহ । শরীরের গঠনও জীর্ণশীর্ণ। কাছ থেকে দেখলেই বোঝা যায়, রোগ–শোকে অনেকটাই ক্লান্ত তিনি। বয়স হয়েছে ৮৬ বছর। হতদরিদ্র এই বৃদ্ধ শেষ জীবনে একটু সচ্ছলতার আশায় ধরনা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ সেবা ংঅফিসে। চেয়েছেন একটি বয়স্ক ভাতার কার্ড। আশ্বাস মিললেও এখনো জোটেনি কোনো কার্ড।
এ অবস্থায় হতদরিদ্র ওই বৃদ্ধ ভিক্ষা করে খেয়ে না–খেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। মোঃ মকছদ উল্লাহ বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কুশিয়ারকুল গয়াসপুর গ্রামে।এলাকাবাসী ও বৃদ্ধ মকছদ উল্লাহ সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ লেখা রয়েছে ১৯৩৮ সালের ৬ অক্টোবর । সে হিসাবে বয়স ৮৬বছর পেরিয়েছে। স্ত্রী মারা গেছেন প্রায় ৭ বছর আগে। সহায়–সম্পদ বলতে আছে বাড়ির ভিটেটুকু। সংসারজীবনে ৪ মেয়ে ও ২ ছেলের পিতা। এক মেয়ে প্রতিবন্ধী ছেলেরা ভরনপোষণ করেনা বলে বৃদ্ধ মকছদ উল্লাহ বলেন। তিনি আরো বলেন, মেম্বার ও সমাজ সেবা অফিসে বয়স্ক ভাতার কার্ডের জন্য কতবার গিয়েছি হিসাব নাই। সবাই কথা দিছে, কেউ কথা রাখে নাই।’
স্থানীয় ইউপি সদস্য মহি উদ্দিন এর মোবাইল বন্ধ থাকায় বক্তব্য জানাযায়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ৮৬ বছর বয়সেও হতদরিদ্র ওই বৃদ্ধা বয়স্ক ভাতা পাচ্ছেন না, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি যেন বয়স্ক ভাতা পান, সে জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park