1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে গণশুনানী অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে গণশুনানী অনুষ্ঠিত 

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার (৬ ডি‌সেম্বর) সকাল ১১টায় রানীগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্রাঙ্গ‌নে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো, বরকত উল্লাহ এর সভাপ‌তি‌ত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই গণশুনানিতে রানীগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শেখ ছদরুল ইসলাম, ইউ‌নিয়ন বিএন‌পির আহবায়ক হাজী চান মিয়া, সমাজ সেবক নুরুল ইসলাম, উপ‌জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য ইছরাক আলী,ইউ‌পি সদস‌্য কাউছার তালুকদার, জা‌কির হো‌সেন, সহ স্থানীয় জনগণ, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জানান, হাওর এলাকার কৃষি ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও সময়মতো মেরামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।স্থানীয়রা বলেন, প্রতি বছর বন্যা ও আগাম বৃষ্টি হাওরের কৃষকদের সবচেয়ে বড় শঙ্কা। তাই বাঁধ নির্মাণের কাজে যে কোনো ধরনের অনিয়ম বন্ধের পাশাপাশি মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। গণশুনানিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দেন, কৃষকদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে এবং স্থানীয়দের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park