1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে রায়হান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের ১২ দিন পর প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাউধরন গ্রামের সুয়েল মিয়ার ছেলে শাওন মিয়া (১৩), কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারদের মধ্যে শাওন হত্যা মামলার প্রধান আসামীসহ আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আজ ১৪ নভেম্বর  বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park