1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সকল সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, এশিয়ান টিভি জগন্নাথপুর প্রতিনিধি ওয়াহিদুর রহমান, দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক ভোরের পাতা ও সুনামকন্ঠ জগন্নাথপুর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ মিডিয়া জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, দৈনিক খবরপত্র জগন্নাথপুর প্রতিনিধি ও দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, দৈনিক সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি মোঃ মির জাহান মিজান, দৈনিক শ্যামেল সিলেট জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক প্রতিদিনের সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি শাহ এস এম ফরিদ, দৈনিক আজকের বসুন্ধরা জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ূন কবির ফরীদি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন জগন্নাথপুর প্রতিনিধি মুকিম উদ্দিন, দৈনিক আজকালের খবর জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান, ফখরুল ইসলাম, আলী জহুর, বাপন দত্ত, শাহ আলম চৌধুরী দৈনিক জাগ্রত সিলেট জগন্নাথপুর প্রতিনিধি আল আমিন ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের জন্য কর্মরত সাংবাদিকদেরকে তিনি আহবান জানান। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তথ্য প্রদান করায় তিনি সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park