1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, প্রবাসীদের নিন্দা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, প্রবাসীদের নিন্দা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবাদ প্রকাশ করায় নিজেদের অন্যায় দামাচাপা দিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন পৌর শহরের হবিবপুর গ্রামের তেরা মিয়ার ছেলে মোঃ মনির মিয়া। মনির মিয়া নিজেকে সানলাইট আবাসিক হোটেলের মালিক দাবী করে সাংবাদিক রিয়াজ রহমান, মোঃ আব্দুল ওয়াহিদ ও মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেন। উক্ত মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান কানাডা প্রবাসী মোঃ রফিকুল ইসলাম খসরু,যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ জয়নাল কোরেশি, ইটালী প্রবাসী নাছিম হোসেন রুয়েল, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ছুবা চৌধুরী, যক্তরাজ্য প্রবাসী ফজলুল হক, জার্মান প্রবাসী ফয়জুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি মোঃ আকিব চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী, মোঃ তাওহিদুল হক তালুকদার, সৌদি আরব প্রবাসী তছর উদ্দিন, ইটালী প্রবাসী রুবেল মিয়া প্রমূখ।
বিবৃতিতে উল্লেখ্ করেন, জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কিছু অংশ দখল করে হবিবপুর গ্ৰামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া সানলাইট আবাসিক হোটেল ( বোডিং) নির্মান করেন।নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন সময় সানলাইট বোডিং এর পাশে থাকা ৩৩ কেভি,১১ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইনসমূহ সাময়িক ভাবে মাটির নিচ দিয়ে লাস্থাপন করা হয়।
এই সুযোগে সাইলাইট হোটেলের ভবনের সামনের অংশ অবৈধ ভাবে তৃতীয় তলা নির্মান করেন। অবৈধ অংশ অপসারন করতে বিদ্যুৎ অফিস নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করেন, সানলাইট হোটেল মালিকপক্ষ ভবনের সামনের অংশ তৃতীয় তলা পর্যন্ত অবৈধভাবে সম্প্রসারন করে। এছাড়া ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আর্চ ব্রীজের পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের উপর সম্প্রসারিত অংশ অপসারনের জন্য নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশের আলোকে তিন সাংবাদিক জনস্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করেন । যার ফলে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্য মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park