1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ ও জুনেদ আহমেদের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ ও জুনেদ আহমেদের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর সরকারি কলেজের ভর্তি ব্যাচ-৯৩ এর বন্ধু মহল যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ ও জুনেদ আহমেদ এর স্বদেশ আগমন উপলক্ষে জগন্নাথপুর সরকারি কলেজের-৯৩ ভর্তি ব্যাচের বন্ধুমহলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ১লা ফেব্রুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২ টায়  জগন্নাথপুর পৌর শহরের সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় হবিবপুরে অনুষ্ঠিত হয়। সিলেট বারের এডভোকেট লিটন মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাহিদ রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমেদ, জুনেদ আহমদে। এসময় জগন্নাথপুর সরকারি কলেজের ১৯৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। গল্পে গল্পে আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে একটি দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে ৯৩ ভর্তি ব্যাচের বন্ধুমহলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জগন্নাথপুর সরকারি কলেজের ৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

 অনুষ্ঠানে বক্তারা বলেন, জগন্নাথপুর সরকারি কলেজের ৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীদের অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই ঐতিহ্যকে লালন করে এগিয়ে যেতে হবে। এই ব্যাচের শিক্ষার্থীদের মাধ্যমে অসংখ্য জীবন মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের কার্যক্রম গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, জীবনে এরকম একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে আয়োজককে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। ১৯৯৩ ভর্তি ব্যাচের শিক্ষার্থীদের এ আয়োজন ধারাবাহিকভাবে করার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সকলেই। অনুষ্ঠানের শুরুতেই শব্দসিঁড়ি সাহিত্য সংগঠন এর সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান প্রচার সম্পাদক ও নলজুর নদীর বাঁকে গ্রন্থের লেখিকা, কবি, সাহিত্যিক মুহসিনা খাতুন রুমির লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ উপস্থিত সকল বন্ধুদের হাতে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park